অভিযোগ প্রত্যাহার করলেন সেই ভুক্তভোগী ছাত্র


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে (১৩৬ নম্বর কক্ষ) ডেভেলপমেন্ট স্টাডি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে দফায় দফায় মারধরের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। আজ বুধবার (২১ জুন) ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ প্রত্যাহারের দাবিতে প্রক্টর ও ছাত্র প্রতিষ্ঠা বরাবর লিখিত দিয়েছেন।  

অভিযোগ পত্র সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ জুন) রাত দুইটায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে (গণরুম) এক নবীন শিক্ষার্থীকে ডেকে আনা ভুক্তভোগী শিক্ষার্থীকে। পরে সেখানে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিফ হাসান, তন্ময় বিশ্বাস ও তার সহযোগীরা শারীরিক ও মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে তাকে মারধরও করেন। এ সময় তিনি যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন। পরে সেই শিক্ষার্থী জিয়া মোড়ে আসে। এর পর সে হলে ঢোকার সময় তাকে আফিফ ও তন্ময় আবার মারধর করে এবং মারতে মারতে জিয়া মোড়ে নিয়ে আসে। এসময় তার জামা ছিড়ে যায় ও চশমা ভেংগে যায়। পরে তার বিচার করার জন্য ছাত্রলীগের রুমে নিয়ে গিয়ে সেখানেও মারধরের শিকার হন তিনি।


আজ বুধবার (২১ জুন) ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র প্রতিষ্ঠা বরাবর লিখিত দিয়েছেন। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন গতকাল মঙ্গলবার (২০ জুন) আমি একটি অভিযোগ দিয়েছি। বিষয়টি যথাযথভাবে সমাধান হওয়ার কারণে আমি কোন প্রকার চাপ ছাড়াই অভিযোগপত্রটি তুলে নিচ্ছি।


ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ভূক্তভোগী ছেলেটি অভিযোগ উইথড্র করতে একটি লিখিত আবেদন দিয়েছে। যেহেতু একটা অভিযোগ আছে নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। আমরা ব্যাপারটাকে একেবারে ছেড়ে দিচ্ছি না। আমরা প্রসেসিংয়ের মধ্যেই আছি। আমরা আজকে ভূক্তভোগীকে ডেকেছি। ওর মাধ্যমে নাম্বার নিয়ে অন্য অভিযুক্তদেরও ডাকবো। আজকে তো লাস্ট ওয়ার্কিং ডে। ভূক্তভোগী ছেলেটাও নাকি বাড়ি চলে যাচ্ছে। তাই ক্যাম্পাস খুললে আবার আমরা এটা নিয়ে বসবো। 


Post a Comment

0 Comments

Comments